কৃষক কার্ড বিতরণে প্রি পাইলট কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল


নিজস্ব প্রতিনিধি | Bnc News

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষকদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত ও সরকারি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যেসব উপজেলায় একযোগে এই কার্যক্রম চালু হচ্ছে সেগুলো হলো: টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রি-পাইলট কার্যক্রমের মাধ্যমে কৃষক কার্ড ব্যবস্থাপনা পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×